৩ এপ্রিল ২০১৩ - ১৭:৪৮

আফগানিস্তানের ফারাহ শহরে একটি আদালত ভবনে তালেবানদের হামলায় অন্তত ৪ জন নিহত ও একশ'র বেশি আহত হয়েছে।

বার্তা সংস্থা আবনা : আফগানিস্তানের ফারাহ শহরে একটি আদালত ভবনে তালেবানদের হামলায় অন্তত ৪ জন নিহত ও একশ'র বেশি আহত হয়েছে। আজ (বুধবার) এ হামলা চালানো হয়।

নিহতদের মধ্যে ছয় জন আফগান সেনা ও চার জন পুলিশ। বাকিরা জন বেসামরিক নাগরিক বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দনিশ জানিয়েছেন। আহতদেরও বেশিরভাগ বেসামরিক নাগরিক বলে তিনি জানান।

বিচারের জন্য আদালত প্রাঙ্গণে আনা তালেবানদের মুক্ত করার লক্ষে এ হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।নয়জন হামলাকারীও নিহত হয়েছে বলে নাজিব জানান।

তালেবানরা হামলার দায় স্বীকার করেছে।#